সরের তৈরি অরিজিনাল ঘী

Original price was: ৳ 700.Current price is: ৳ 500.

Category

Description

পাবনার ঘি বিখ্যাত তা আর নতুন করে বলার কিছু নেই। আর আমরাও তারই ধারাবাহিকতা বজায় রেখে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি একদম নির্ভেজাল সরের ঘি। আর সরের ঘি আমাদের সোনামনিদের পছন্দের তালিকায় সবার উপরে থাকে তা বলাই বাহুল্য।

‘ঘি’ শব্দটি সংস্কৃত শব্দ, যার অনুবাদ ‘ছিটানো’। এটি এক ধরনের মাখন যা দুধ থেকে বের করা হয়। গরম আবহাওয়ায় মাখন প্রায়ই নষ্ট হয়ে যেত। ঘি আবিস্কারের ফলে এই সমস্যার সমাধান হয়ে গিয়েছে। ঘি’তে দুধের কঠিন পদার্থ থাকে না, তাই এটিকে হিমায়নের প্রয়োজন হয় না। ম্যাক্রোবায়োটিক নিউট্রিশনিস্ট এবং হেলথ প্র্যাকটিশনার ‘শিল্পা অরোরা’ লাইফস্টাইল এশিয়াকে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ঘিতে রয়েছে চর্বি-দ্রবণীয় ভিটামিন। যা ওজন কমাতে সাহায্য করে। হরমোনের ভারসাম্য বজায় রাখে। স্বাস্থ্যকর কোলেস্টেরল বজায় রাখতেও ঘি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এর বাইরেও ঘি এর রয়েছে বেশ কিছু উপকারিতা, লাইফস্টাইল এশিয়া জানিয়েছে সেগুলো। তাই চেষ্টা করুন প্রতিদিন অল্প পরিমাণ হলেও ঘি খাওয়া।

  • অন্ত্রের প্রদাহ কমায়
    ক্ল্যারিফাইড মাখন বা ঘি বুট্রিক অ্যাসিডের একটি বড় উৎস। এই ফ্যাটি অ্যাসিড প্রদাহের মাত্রা কমাতে সাহায্য করে। এটি বিভিন্ন রোগের সাথে লড়াই করে টি-কোষ তৈরি করে। যা হজম শক্তি বৃদ্ধি করে।
  • কোষ্ঠকাঠিন্য দূর করে
    চিকিৎসকরা পরামর্শ দেন যে, দুধ এবং ঘি কোষ্ঠকাঠিন্যের জন্য একটি কার্যকর প্রতিকার। এক কাপ গরম দুধে এক বা দুই চা চামচ ঘি মিশিয়ে ঘুমানোর আগে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়।
  • ত্বকের পুষ্টি
    ত্বকের জন্য ঘি পুষ্টিকর এজেন্ট হিসাবে কাজ করে। ঘি আপনাকে নরম এবং কোমল ত্বক প্রদান করবে। এটি সব ধরনের ত্বকের জন্য উপযোগী। ত্বকের কোষকে হাইড্রেশন প্রদান করে। একটি পাত্রে দুই টেবিল চামচ বেসন, ঘি এবং পানি মিশিয়ে নিন। মাস্কটি ২০ মিনিটের জন্য মুখে লাগান। মুখের জেল্লা বাড়াতে সপ্তাহে ৩ দিন মাস্কটি লাগান।
  • চুলের জন্য ঘি
    ঘি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এটি চুলে লাগালে মাথার ত্বকের আর্দ্রতা লক করতে পারে। ঘি মাথার ত্বককে মসৃণ রাখে। কম জ্বালা অনুভব করতে সহায়তা করে। ঘি ব্যবহারে চুলে কম তেল লাগে। চুল দেখায় আরও প্রাণবন্ত।
  • হাড় মজবুত
    ঘিতে ভিটামিন কে রয়েছে। এটি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। হাড়কে করে মজবুত। দাঁতের ক্ষয় রোধেও সাহায্য করে।

Reviews

There are no reviews yet.

Be the first to review “সরের তৈরি অরিজিনাল ঘী”

Your email address will not be published. Required fields are marked *

Related Products

Original price was: ৳ 700.Current price is: ৳ 500.

Original price was: ৳ 700.Current price is: ৳ 500.

Original price was: ৳ 400.Current price is: ৳ 300.

Original price was: ৳ 370.Current price is: ৳ 300.